দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস বলেছেন, ‘দেশের চিকিৎসায় আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমাদের দেশেই অনেক ভালো চিকিৎসা হয়।’
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর শাহবাগের বিএমইউ সুপার হাসপাতালের কনফারেন্স হলে ‘জাতীয় ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন দিবস’ উপলক্ষে আয়োজিত সেমিনারে এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস এ সময় আরও বলেন, ‘আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে। দেড় মাস আমি অজ্ঞান ছিলাম। যখন জ্ঞান হলো, আর থাকতে চাইনি। আমি বলেছি, “আমাকে দেশে নিয়ে যাও”।’
সেমিনারে মির্জা আব্বাস বলেন, চিকিৎসক তার নিজ পরিচয়ে পরিচিত হবেন। রাজনৈতিক প্রভাবের কারণে অনেক সময় চিকিৎসকরা তাদের অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা যথাযথভাবে প্রয়োগ করতে পারেন না।
এ অবস্থায় চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে রাজনীতির প্রভাবমুক্ত থাকা এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হওয়ার আহ্বান জানান তিনি।
কে